২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিযে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইযের বিরুদ্ধে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 12:43 PM

সোমবার দুপুরে উপজেলার বাঘাসুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত উজ্জ্বল মিয়া ওই এলাকার ফুল মিয়ার ছেলে। 

মাধবপুর থানার ওসি মোল্লা মনির হুসেন জানান, বাঘাসুরা গ্রামের উজ্জ্বল মিয়ার সঙ্গে তার বড় ভাই কাসেদ মিয়ার অনেকদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জেরে দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই কাসেদ ছোট ভাই উজ্জ্বলকে কুপিয়ে আহত করে।

হবিগঞ্জ সদর হসপাতালে নেওয়ার পথে উজ্জ্বলের মৃত্যু হয় বলে জানান ওসি।