২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

ফেনীর দাগনভূঞায় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

মঙ্গলবার বিকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন জানান, মাতুভূঞা বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই বৃদ্ধাকে একটি ট্রাক চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।