২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় শ্রমিক নিহত

চট্টগ্রামে কর্মস্থলে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 12:19 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. বোরহান (২০) কক্সবাজারের কুতুবদিয়ার মৃত নুর হোসেনের ছেলে এবং বড় কুমিরার নাহার স্টিল লিমিটেডের শ্রমিক ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কারখানায় কাজ করছিলেন বোরহান। এসময় গাড়ি থেকে একটি কনটেইনার নামাতে গেলে তার ধাক্কায় তিনি আহত হন।

কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।