নরসিংদীতে নারী ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
মানবপাচারের অভিযোগে নরসিংদীর শিবপুরে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার পুটিয়া গ্রামের দক্ষিণ পাড়া থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বাসন্দা নিরঞ্জন বর্মণ তার ছেলেকে কঙ্গোতে পাচারের অভিযোগে গত ২৩ জুন শিবপুর থানায় একটি মামলা করেন।
ওই মামলায় শুক্রবার বিকাল ৪টার দিকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
