২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকার নবাবগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 03:53 AM

Updated : 25 Apr 2022, 01:32 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিঘীরপাড় এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নবাবগঞ্জ থানার এসআই সোহেল রানা জানান।

এরা হলেন- দিঘীরপাড় গ্রামের ছাহের উদ্দিন (৩০) ও মইমন্দি গ্রামের সেলিম (৪৫)।

সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে স্থানীয় সাহেবের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৯০৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাতেই নবাবগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।