২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নদীতে ডুবে যুবকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গোসল করতে নেমে নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচাই বাজারের পাথরঘাটা এলাকার তুলশী গঙ্গা নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

মৃত মিঠুন আহম্মেদ (২০) ওই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে এবং উচাই কৃষি কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, পাথরঘাটায় একটি স্লুইচ গেইট সেতুর উপর থেকে গোসল করার জন্য মিঠুন ও তার বন্ধু শওকত ও মোস্তাকিন তুলশী গঙ্গা নদীতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর শওকত ও মোস্তাকিন পাড়ে উঠে আসলেও মিঠুন স্রোতের তোড়ে তলিয়ে যান।

বিকালে স্থানীয়রা নদী থেকে তার মৃত দেহ উদ্ধার করে।

পরিবারের আবেদনে মিঠুনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।