বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে কুপিয়ে আহত
বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় নরসিংদী সদর উপজেলায় মাদ্রাসা ছাত্রী এক কিশোরীকে কুপিয়ে আহত করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের দেওয়ান জানান, বৃহস্পতিবার বিকাল উপজেলার পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুনিয়া আক্তারকে (১৫) ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মুনিয়া ওই গ্রামের ছোলেমান মিয়ার মেয়ে এবং স্থানীয় জামেয়া কাশেমিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
পরিদর্শক আবু তাহের দেওয়ান বলেন, একই গ্রামের সুন্দর আলীর ছেলে মুন্না (২৫) মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। এতে তার পরিবার রাজি না হওয়ায় বিকালে বাড়ি সংলগ্ন রাস্তায় তাকে পেয়ে মুন্না ও তার সহযোগী জুবায়ের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ।
“এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে মুন্না ও জুবায়ের পালিয়ে যায়।পরে স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।”
