২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় শেরপুরের এক পত্রিকা সম্পাদক কারাগারে

চাঁদাবাজি ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগের একটি মামলায় শেরপুর থেকে প্রকাশিত দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম এটমকে কারাগারে পাঠিয়েছ জামালপুরের আদালত।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 07:12 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াহেদুজ্জামান শিকদার বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এটমের আইনজীবী হাবিবুর রহমান বিপ্লব বলেন, চাঁদাবাজির মামলায় জাহাঙ্গীর আলম এটম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

দৈনিক দিনের শেষে পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি পুতুল রাণী রায় ২০১২ সালে এটমের বিরুদ্ধে এ মামলা করেছিলেন।

পুতুল রাণী বলেন, শেরপুর থেকে প্রকাশিত দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম এটম, পত্রিকার বার্তা সম্পাদক সুব্রত কুমার দে ভানু ও ইসলামপুর উপজেলার ব্যুরো প্রধান খাদেমুল হক বাবুল তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ২০১২ সালের ২২ অক্টোবর ওই পত্রিকায় পুতুলের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করে।

এ ঘটনায় পুতুল সংবাদ প্রকাশের দুদিন পর ২৫ অক্টোবর ওই তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার বাকি দুই আসামি আগেই আদালত থেকে জামিন নিয়েছেন।