২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় ২ অটোরিকশা আরোহী নিহত

জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী বাসে ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলতলী এলাকার জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালাই উপজেলার সরাইল গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে অটোরিকশা চালক আব্দুল মান্নান (৫৫) ও একই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ফরিদ হোসেন (৪০)।

আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার দুই আরোহী নিহত ও ১৬ বাস যাত্রী আহত হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান ওসি সিরাজুল ।