২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় শিশুর অর্ধগলিত লাশ 

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা থেকে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বুধবার দুপুরে উপজেলার খোলামোড়া এলাকার গুদারাঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ১২ বছর বয়সী ওই ছেলে শিশুর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কেরাণীগঞ্জ মডেল থানার এসআই সবজেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা বুড়িগঙ্গায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, শিশুটি কোনো মাদ্রাসা ছাত্র। নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এসআই সবজেল।