পড়ে থাকা বোমা বিস্ফোরণে নারী আহত
চাঁদপুরে শহরে রাস্তায় পড়ে থাকা হাতবোমার বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন।
বুধবার সকালে শহরের পুরানবাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণে আহত হন জাহানারা বেগম (৪৫)।
তিনি ওই এলাকার হাসান সরদারের স্ত্রী। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন বলেন, হাতবোমাটি ওই স্থান পড়ে ছিল। হঠাৎ বিস্ফোরিত হলে জাহানারা আহত হন।
বোমাটি ওই স্থানে কিভাবে এলো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইফতেখারুল আলম বলেন, বোমায় জাহানারা মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
