২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্ত হত্যা: সাংবাদিক ইদ্রিসের জামিন ফের নাকচ

ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেপ্তার ফটো সাংবাদিক ইদ্রিস আলীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 03:05 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক ফারহানা ইয়াসমিন মঙ্গলবার ইদ্রিসের জামিন আবেদন শুনে তা নাকচ করেন বলে আসামির আইনজীবী আব্দুল গাফফার জানান।

তিনি জানান, বিচারক আগামী ২০ জুলাই এ মামলায় শুনানির পরবর্তী দিন রেখেছেন।

এর আগে গত ১৭ জুন একই আদালত ইদ্রিসের জামিন আবেদন নাকচ করেছিল।

গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার দিন নিহতের বড়ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাত চারজনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

বিমানবন্দর থানার ওসি (তদন্ত) নুরুল আলম প্রথমে মামলাটি তদন্তের দায়িত্ব পেলেও হত্যাকারীদের কেউ গ্রেপ্তার বা শনাক্ত না হওয়ায় ১৪ দিনের মাথায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।

এরপর ৭ জুন রাতে দৈনিক সংবাদ ও সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে এ মামলায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে সিআইডি।

সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গত ১৫ জুন ইদ্রিসকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুরনো খবর:

অনন্ত হত্যা: সিলেটে এক ফটো সাংবাদিক গ্রেপ্তার
সিলেটে মুক্তমনার ব্লগার অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা