চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন।
সোমবার দুপুরে উপজেলার ধানুয়া এলাকায় ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত করিম চোকদারের (৬৫) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক জানান, ধানুয়া এলাকায় বালু ভর্তি ট্রাক্টর পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিম চোকদার মারা যান। এতে অটোরিকশার আরো তিন আরোহী আহত হয়েছে।
