২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার দুপুরে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন সেবারহাট বাজারের হ্যাপি সুপার মার্কেটের নিজাম ওয়ার্কশপের মালিক এবং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল জানান, সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার শেকান্তরপুরের আলাউদ্দিন মুন্সীর নেতৃত্বে তিন যুবক মোটরসাইকেলে করে হ্যাপি সুপার মার্কেটে এসে নিজামের চাচাতো ভাই চৌধুরীকে মারধর করতে থাকে। এ সময় পাশে থাকা নিজাম ভাইকে উদ্ধারে এগিয়ে আসলে তারা গুলি ছুড়ে। গুলিবিদ্ধ নিজামকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।