সাভার-গাজীপুরে মাদকসহ আটক ৪ জনের সাজা
সাভার ও গাজীপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাদক মামলায় ছয় মাস জেল খেটে দুদিন আগে তিনি জেল থেকে বের হন। তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনশ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেন বিচারক ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বিজেন ব্যানার্জী।
র্যাব-১ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মহিউল ইসলাম জানান, ইতোপূর্বে মান্নান ও তার স্ত্রীকে মাদক মামলায় দুবার গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়।
একই দিন সন্ধ্যায় শ্রীপুর উপজেলায় দুইশ পিস ইয়াবাসহ নাহিয়ান (২৮) নামের এক যুবককে আটক করে র্যাব। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
এদিকে ঢাকার সাভারে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার তিন যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্ল্যা মাদকসহ গ্রেপ্তার মোহাম্মদ রিপন (১৯), মোহাম্মদ হান্নান মিয়া (২৭) ও মামুন হোসেনকে (৩২) এ সাজা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্ল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুলিশ সাভারের কান্দি ভাকুর্তা থেকে হান্নান ও রিপন এবং আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে।
পরে তাদেরকে আমার কাছে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
