২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 04:30 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান, রোববার দুপুরে বিমানবন্দরের ফিগ্রেট গেইট-২ থেকে ওষুধগুলো জব্দ করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি করা পোশাকের ভেতর লুকিয়ে থাইল্যান্ড থেকে এসব ওষুধ আনা হয়। এর মধ্যে তিন ধরনের ওষুধ আমদানি নিষিদ্ধ। বাকিগুলো অনুমতিক্রমে আমদানি করা যায়।

“জব্দ করা ওষুধগুলোর আনুমানিক বাজারদর ৬০ লাখ টাকা।”

পোশাকগুলোর আমদানিকারক খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।