রাজধানীতে পিকআপের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
রাজধানীর মিরপুরে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. শাহজাহান (৪০) দিনমজুর বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার সকাল ১১টার দিকে মিরপুর ১২ নম্বরে সড়কে এ ঘটনা ঘটে।
“রাস্তার পাশে একটি ট্রাক থেকে রড নামাচ্ছিলেন শাহজাহান। এসময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।”
শাহজাহানকে দুপুরে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোজাম্মেল।
