২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে এমআরপি সেন্টার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলক

সৌদি আরব সফররত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার রিয়াদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেন্টার পরিদর্শন করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 09:16 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে সৌদি প্রবাসী সাত লাখ ৬০ হাজার বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

এছাড়াও কারিগরি কিছু বিষয় নিয়েও প্রতিমন্ত্রী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এসব বিষয়ের সমাধান হলে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট লাভ আরও তরান্বিত হবে।

চলতি বছরের ২৪ নভেম্বরের মধ্যে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।