২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ১ নভেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা ১ নভেম্বর শুরু হবে এবং ৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।  

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cu.ac.bd  ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।