২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদপুত্র রনি কাশিমপুর কারাগারে

ঢাকায় জোড়া খুনের মামলায় গ্রেপ্তার সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 08:33 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

কাশিমপুরের জেলার মো. জান্নাতুল ফরহাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রনিকে হাই সিকিউরিটি কারাগার -২ এ আনা হয়।

গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে গুলিতে এক অটো ও এক রিকশাচালক নিহত হন।

এ ঘটনায় জড়িত অভিযোগে ৩১ মে রনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে চার দিনের রিমান্ড শেষে গত ১৩ মে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনি মাতাল অবস্থায় যানজটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে বিরক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালান বলে গণমাধ্যমের খবর।

সেদিন ওই গাড়িতে থাকা রনির বন্ধু কামাল মাহমুদও বুধবার ঢাকার হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, লাইসেন্স করা পিস্তল থেকে সাংসদপুত্রই গুলি ছুড়েছিলেন।