মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিএনজি চালিত অটোরিশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার টেংগুরিয়া পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুছ (৯) উপজেলার টেংগুরিয়া পাড়া গ্রামের রিকশা চালক তমিজ উদ্দিনের ছেলে এবং টেংগুরিয়া পাড়া নেছারাবাদ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
দুর্ঘটনার পর স্থানীয়রা সিরাজদিখান-টঙ্গীবাড়ি সড়ক অবরোধ করে রাখে। দুই ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে ওই সড়কে যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান।
তিনি বলেন, দুর্ঘটনার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে চালক। শিশুটির লাশও পরিবার নিয়ে গেছে।
অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ইয়ারদৌস।
