২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শিশুর বস্তাবন্দি লাশ

পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটুরিয়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

নিহত মিম খাতুন (৮) ওই গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে বেড়া থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হ্য় মিম। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে বাড়ির পাশের ডোবায় একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

“প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে মিমকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মিমের বাবা আব্দুল মজিদ বাদী হয়ে বেড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।