২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রসহ ৪ ‘পেশাদার খুনি’ গ্রেপ্তার

রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ‘পেশাদার খুনি’ বলছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 03:11 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

এরা হলেন- শেখ আকবর আলী, রানা শেখ, খন্দকার সোহেল রানা ও বাবুল হাওলাদার।

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ভোরে মিরপুরের রূপনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

“তারা পেশাদার খুনি বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।”

তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শটগান, ২১টি গুলি ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।