২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলার প্রতিবাদে সমাবেশ

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 09:21 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

পুরনো খবর:

তোলারামে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বুধবার বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে কলেজ ক্যাম্পাসে এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।

মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি লিটন নন্দী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম ও বাসদের জেলার সমন্বয়ক নিখিল দাস।

বক্তারা বলেন, তোলারাম কলেজসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাস ও ভর্তি বাণিজ্য রুখে দেবার জন্য প্রগতিশীল ছাত্রজোট কাজ করে যাচ্ছে।

ভর্তি বাণিজ্য বন্ধ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদানের সময় প্রগতিশীল নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

পুলিশের উপস্থিতিতে এই হামলা চালানো হলেও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

অবিলম্বে ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি তোলারাম কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ, প্রত্যেকটি কলেজে শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে ছাত্র রাজনীতি নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলায় আহত হয়েছে ২০ জন।