২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের খালে-বিলে ধরা পড়ছে বোয়াল মাছ

আষাঢ়ের প্রবল বর্ষণের মধ্যে দক্ষিণের বিভিন্ন নদী খাল বিলে ব্যাপকভাবে বোয়াল মাছ ধরা পড়ছে।

পলাশ রায়

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

এরমধ্যে রয়েছে ঝালকাঠীর রাজাপুর উপজেলার বিষখালী, জাঙ্গালীয়া আর হলতা নদী।

এছাড়া উপজেলার দক্ষিণ সাউথপুর, মানকীসুন্দর, বড়াইয়াসহ বেশকটি গ্রামের নদী-খাল সংলগ্ন মাঠ আর ধানক্ষেতেও পাওয়া যাচ্ছে বোয়াল মাছ।

বুধবার দুপুরে কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে এলাকার কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সী মানুষ মাছ শিকার করছে।

দক্ষিণ সাউথপুর গ্রামের মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকাশে যত বেশি গর্জে, তত বেশি বোয়াল মাছ নদী ও খাল থেকে মুক্ত জলাশয় উঠে আসছে।

জাঙ্গালিয়া নদীর শাখা ধাওয়া খাল সংলগ্ন মাঠে এখন প্রতিদিন শতশত বোয়াল মাছ ধরা পড়ছে বলে জানান তিনি।

একই এলাকার মনিবর হোসেন বলেন, বৃষ্টি এলে মাছগুলো যখন মাঠে বা ধানক্ষেতে ওঠে আসে তখন জাল ফেলে ধরা হচ্ছে।

মানকীসুন্দর এলাকায় দুপুরে নদী থেকে প্রায় একশ বোয়াল মাছ ধরেছেন বলে জানান তিনি।