২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সেপটিক ট্যাংকে মৃতদেহ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেপটিক ট্যাংকে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 08:06 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ফাজিলপুর গ্রামের আব্দুস সাত্তার শেখের বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি কবির বলেন, বিকালে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন ট্যাংকের ভেতর মৃতদেহ দেখতে পায় এবং পরে থানায় খবর দেয়।

আনুমানিক ৪/৫ দিন আগে তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।