নড়াইলে শিবিরের ৮ নেতাকর্মী আটক
নড়াইলের বিভিন্ন উপজেলা থেকে নাশকতার আশংকায় ইসলামী ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটকদের মধ্যে রয়েছেন ছাত্র শিবিরের জেলা সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সদর পৌর সভাপতি আব্বাস হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, কালিয়া উপজেলা সভাপতি সাদ্দাম, জেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতা করতে পারে আশংকায় তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার রকিবুল।
