২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার উপজেলার মাঠেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

মৃত খায়রুজ্জামান সরকার (৫৫) বেতকাপা ইউনিয়নের বৌলেরপাড়া গ্রামের প্রয়াত খতিব উল্যার ছেলে।

বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজিফা আক্তার জানান, খায়রুজ্জামান তার ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ লাইন সংযোগ দেয়। এ সময় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, খায়রুজ্জামানের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।