সিলেটে চিকিৎসকের বাড়িতে ডাকাতি
সিলেটে এক চিকিৎকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোররাতে নগরীর পাঠানটুলা এলাকায় ডা. সন্দ্বীপ কানোনগো ও ডা. দিপু দাশের বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ টাকা, সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানায় পুলিশ।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, ভোর রাতে ১০/১২ জন ডাকাত ওই বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সকলের হাত-পা বেঁধে নগদ এক লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।
যাওয়ার সময় বাড়ির কলাপসিবল গেইটে তালা দিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীরা গিয়ে তাদের উদ্ধার করে।
