২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে বাসচাপায় পথচারী নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই জন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার কাওড়াকান্দি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত দলিল উদ্দিন মাদাবর (৬০) উপজেলার চরজানাজাত ইউনিয়নের আবদুস সামাদ খানের কান্দি গ্রামের বাসিন্দা।

আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাওড়াকান্দি ঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) উত্তম কুমার শর্মা, দুপুরে ভাঙ্গা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পথচারী দলিল উদ্দিনকে চাপা দিয়ে বাস স্ট্যান্ডে থাকা চারটি বাস, একটি অটোরিকশা ও একটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দলিল উদ্দিন মারা যান। আহত হয় অন্য বাসের দুই আরোহী।