২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক খাদে, দুই শ্রমিকের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 01:39 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান।

নিহতরা হলেন- সিলেট নগরীর মাছিমপুরের সরাফত মিয়ার ছেলে আসলাম মিয়া (২৫) ও নেত্রকোণা জেলার রানীঠাকুর গ্রামের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (২০)।

ওসি জানান, সিলেট থেকে বালু নিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যাওয়ার পথে খিলপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকের উপরে থাকা দুই শ্রমিক বালু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।