চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার রাত ১০টার দিকে দারিয়াপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান।
আটক অসীম ওরফে মমিনুলের (১৯) বাড়ি গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামে।
মেজর শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসীমের কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
