২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব-এডিটরস কাউন্সিলের নেতৃত্বে সোমা-আজাদ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে নাসিমা আখতার সোমা সভাপতি ও আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 10:41 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু তাহের ভোটের ফল ঘোষণা করেন।

এই সময় কমিশনের সদস্য অশোক কুমার সিংহ, মীর মোস্তাফিজ আহমেদ ও মহসিন আব্বাস উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাব এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বার্ষিক সাধারণ সভা শেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সংগঠনের প্রায় নয়শ জন সদস্য রয়েছেন।

নির্বাচনে ডেইলি অবজারভারের যুগ্ম বার্তা সম্পাদক নাসিমা আখতার সোমা ২৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের আবদুল বারী পেয়েছেন ২২৫ ভোট।

আজকের পত্রিকার মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ ২৪৪ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়াদিগন্তের আমির হামজা চৌধুরী পান ২১১ ভোট।

সহসভাপতি পদে কেএম শহিদুল হক ২৮৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোক্তাদির অনিক ২২৭ ভোট, কোষাধ্যক্ষ পদে একেএম ওবায়দুর রহমান ৩০৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ইমাম ৩২৪ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফা সুলতানা ৩১৫ ভোট, দপ্তর সম্পাদক পদে আবু কাউসার খোকন ২৯০ ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম ২৯০ ভোট এবং প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে অলোক বিশ্বাস ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন, আনজুমান আরা শিল্পী (৩১৯), আরিফ আবেদীন জিসান (২২৫), আলম হাসান (২৬২), ইদ্রিস মাদ্রাজী (৩১৮), জাওহার ইকবাল খান (২৬৯), দিলরুবা খান (৩৫৭), দীপক ভৌমিক (২৫১), নাসির উদ্দিন বুলবুল (২৭২), মোমেনা আখতার পপি (৩২২), লাভিন রহমান (২৫৪) ও সিদ্ধার্থ শংকর ধর (২৩০)।