২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএসসি উত্তীর্ণ ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

চট্টগ্রাম ক্যাথলিক ধর্ম প্রদেশের আয়োজনে চার শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি উর্ত্তীণ ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার নগরীর পাথরঘাটায় সেন্ট প্ল্যাসিডস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে ক্যাথলিক ধর্ম প্রদেশের শিক্ষা কমিশন।

ধর্ম প্রদেশের পরিচালনাধীন সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল, সেন্ট স্কলাসটিকাস হাই স্কুল, দিয়াঙ মরিয়ম আশ্রম হাইস্কুল ও নোয়াখালী ব্রাদার আন্দ্রে হাই স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ধর্ম প্রদেশের বিশপ মজেস এম কস্তা। প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার।

অনুষ্ঠানে চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিশপ মজেস এম কস্তা উপস্থিত শিক্ষার্থীদের পরিবার ও সমাজ সেবা করার শপথ পাঠ করান।

২০১৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম ধর্ম প্রদেশের পরিচালনাধীন আটটি স্কুলের মোট ১ হাজার ১২৭ জন উর্ত্তীণ হয়। এর মধ্যে ২৩৭ জন জিপিএ-৫ পেয়েছে।