২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকচাপায় দম্পতি নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক দম্পতি নিহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 01:11 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের কুরারপাড়া গ্রামের মতিয়ার রহমান (৫২) ও তার স্ত্রী আসমা বেগম ওরফে আফরুজা (৩৫)।

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে কাশেমবাজারে রংপুর-গাইবান্ধা সড়কে এ ঘটনা ঘটে।

ওসি মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দম্পতি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে গাইবান্ধা আসার পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।