২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের ওপর পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার পরিবারের তিন সদস্য।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:56 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের মহাজনপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মেরিজন নেছার বয়স ৭৫ বছর। তার ছেলে আজাদুল ইসলাম (৫৫), আজাদের স্ত্রী রশিদা (৫০) ও তাদের মেয়ে সাবিনাকে (২৫) উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

হাসপাতালে চিকিৎসাধীন রশিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে তাদের ঘরের উপর পড়লে ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।

এ সময় দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজার কাছে তারে জড়িয়ে রশিদার শাশুড়ি বিদ্যুৎস্পৃষ্ট হন; তারাও আহত হন। 

পরিদর্শক হাসনাত জানান, যে এলাকায় দুর্ঘটনা, সেই বাড়িগুলো সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে।