২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম জাতীয় বেতন স্কেল সুপারিশের প্রতিবাদ

অষ্টম জাতীয় বেতন স্কেল সুপারিশের প্রতিবাদ এবং সরকারি কর্মচারীদের স্কেল সিলেকশন গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছে দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 05:13 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

এছাড়া সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে দেশব্যাপী ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

রোববার সকালে রাজধানীর সাতরাস্তা মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার জন্য কর্মচারীরা জড়ো হলে পুলিশ তাদের জরিপ অধিদপ্তরের ভেতরে সমাবেশ করতে বলে।

সমাবেশে সংগঠনের সভাপতি মাহফুজুর রহামান বলেন, “এই পে কমিশন সর্বকালের সবচেয়ে খারাপ কমিশন। আমরা বাঁচার মতো বাঁচতে চাই, ছেলে মেয়ে নিয়ে দু বেলা খেয়ে পরে থাকতে চাই। সচিবালয়ের মত দপ্তর অধিদপ্তরের কর্মচারীদেরও পদ পদবি পরিবর্তন করতে হবে।”

সরকারি কর্মচারীদের জন্য যে টাইম স্কেল বর্তমানে বহাল রয়েছে তা বাতিল না করার জন্য সরকারকে আহ্বান জানান সংগঠনের মহাসচিব লুৎফর রহমান।

তিনি বলেন, “আমাদের দাবি মানা না হলে আমরা শহীদ মিনারে ধর্মঘট ডাকব, সমস্ত সরকারি অফিস বন্ধ করে দেব। জেলা পর্যায়ে ডিসি অফিস গুলোতে এবং উপজেলা পর্যায়ে টিএনও অফিসে তাৎক্ষণিক ভাবে কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করবে।”

সমাবেশ শেষে কর্মচারীদের চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের স্মরকলিপি জমা দিতে যান।