২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যু

কুড়িগ্রামের চর রাজীবপুরে বিদ্যুৎস্পৃষ্ট দুই যুবকের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার দুপুরে উপজেলার শংকরকুর পাড়া গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, সবুজ মিয়া (২৩) ও রাশেদুল ইসলাম(২৪)।

আহত রাসেল মিয়াকে (২৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল শংকরকুর পাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রহ্মপুত্র নদে পানিতে তলিয়ে গেছে শংকরকুর পাড়া গ্রাম।

দুপুর আড়াইটার দিকে ওই তিন যুবক একটি নৌকা নিয়ে খাল পার হতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান।

এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত রাসেলকে প্রথমে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান আনোয়ার।