২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জাল টাকাসহ আটক ১

সুনামগঞ্জে ৫০ হাজার টাকার জাল নোটসহ এক জনকে আটক করেছে র‌্যাব।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার বেলা ৩টায় উপজেলার পাথারিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম রব্বানী (৪০) দিরাই উপজেলার টুকচানপুর গ্রামের ইস্কান্দর আলীর ছেলে।

র‌্যাব-৯ এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে আটক করা হয়। পরে তার কাছে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

রব্বানীর বিরুদ্ধে জাল টাকার ব্যবসা করার অভিযোগ আছে বলে জানান তিনি।