২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ কর্মকর্তার দপ্তর বদল

জনপ্রশাসনে নয়জন অতিরিক্ত সচিব, আট যুগ্ম-সচিব এবং ১৬ জন উপ-সচিবের দপ্তর বদল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার আলাদা আদেশে এসব বদবদল করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ম. আব্দুজ জাহেরকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য এবং ওএসডি অতিরিক্ত সচিব সুধাকর দত্তকে বিআইডব্লিউটিসির পরিচালক করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়াকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ভীম চরণ রায়কে পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. সারওয়ার খান ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক মো. জাকির হোসেনকে ওএসডি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য মো. নুরুন্নবী মৃধাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়াকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি স্টেরিলাইজেশনের প্রশাসক শাহজাদী আঞ্জুমান আরাকে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক হিসাবে বদলির আদেশাধীন গাজী মো. রেজাউল করিমকে ওএসডি, বহিরাগমন ও পাসপোর্ট অদিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে বদলির আদেশাধীন মো. রইছ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব এবং নৌ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সীমা সাহাকে শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে সরকার।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দিলীপ কুমার সাহাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব মো. কায়সারুল ইসলামকে ওএসডি এবং জাতীয় সংসদ সচিবালয়ে বদলির আদেশাধীন যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে ওএসডি করে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক হিসাবে বদলির আদেশাধীন মো. ওসমান গণিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব পরেশ চন্দ্র রায়কে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক করা হয়েছে।

ওএসডি উপ-সচিব নারায়ণ চন্দ্র সরকারকে পাট মন্ত্রণালয়ে, ওএসডি উপসচিব মো. আফজাল হোসেনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে এবং ওএসডি উপসচিব নুরুন আখতারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহেদকে শিক্ষা মন্ত্রণালয়ে, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফ নাজমুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান হাবিবকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।

পাট অধিদপ্তরের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. বদরুল আনাম ভূইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, ওএসডি উপসচিব অজিত কুমার ঘোষকে শিক্ষা মন্ত্রণালয়ে এবং ওএসডি উপসচিব মো. খলিলুর রহমান খানকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. মহিবুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক মো. জহির রায়হানকে অর্থ বিভাগে, ওএসডি উপসচিব এ কে এম শাহাবুদ্দিনকে স্থানীয় সরকার বিভাগে এবং গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আর ওএসডি উপসচিব আরিফ আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং ওএসডি উপসচিব মো. সাইফুল ইসলামকে নৌ মন্ত্রণালয়ে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।