নিউমুরিং টার্মিনাল: অপারেটর নিয়োগে বাধা নেই
চেম্বার বিচারপতির স্থগিতাদেশ আপিল বিভাগ বহাল রাখায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দরপত্রের কার্যক্রম পরিচালনায় আইনগত বাধা থাকছে না।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রোববার রাষ্ট্রপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি আবেদন শুনে এ আদেশ দেয়।
চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালে ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে অপারেটর নিয়োগের জন্য ৪ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করে।
হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও বন্দর কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে ৪ জুন চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ স্থগিত করেন। পাশাপাশি আবেদন দুটি শোনার জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন তিনি।
এরই ধারাবাহিকতায় রোববার ওই দুই আবেদনের উপর শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবংএবং বন্দর কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার ইমরানুল কবির শুনানি করেন। শুনা রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল।
আদেশের পর ইমরানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আপিল বিভাগ দুটি আবেদন নিষ্পত্তি করে আদেশ দিয়েছে।
“ফলে চারটি বার্থে অপারেটর নিয়োগের জন্য ওই দুটি দরপত্রের প্রক্রিয়া চলমান রাখতে আইনগত কোনো বাধা নেই।”
রিট আবেদনকারীর আইনজীবী জানান, পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ এর শর্ত অনুসরণ করে ওই দরপত্র আহ্বান করা হয়। এতে একটি প্রতিষ্ঠান ছাড়া বন্দরে নিয়োজিত অন্য প্রতিষ্ঠানগুলো এককভাবে অপারেটর নিয়োগ পেতে ওই দরপত্রে অংশগ্রহণের সুযোগ বঞ্চিত হতে পারে বলে ওই রিটটি করা হয়।
