২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ পৌরসভা থেকে মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 02:18 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

গ্রেপ্তার মোহাম্মদ হারুন (৩০) পৌর এলাকার জালিয়া পাড়ার রহমত উল্লাহর ছেলে।

টেকনাফ থানার পরিদর্শক আতাউর রহমান খোন্দকার জানান, রোববার ভোর ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়।

“তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের অভিযোগে একটি মামলা রয়েছে।”

পরিদর্শক আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদার হলে হারুন আত্মগোপনে যান। তার এলাকায় ফেরার খবর পেয়ে রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।