২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হলেন, ওই গ্রামের আব্দুল হামিদ ফকির (৪৫) ও তার ছেলে আবু হুরাইরা (১৩)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কেশবপুর থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান, আব্দুল হামিদ ফকির বৃষ্টির মধ্যে ফসলের জমিতে কাজ করছিলেন। ছেলে আবু হুরাইরা তার জন্য দুপুরের খাবার নিয়ে যায়।

এ সময় বজ্রপাতে দুজনেই ঘটনাস্থলে মারা যায়।