২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কায় রংপুরে ৪ জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার সময় রংপুর সদরে জামায়াতে ইসলামীর স্থানীয় চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 03:45 AM

Updated : 22 Aug 2022, 12:35 PM

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার মধ্যরাতে পাগলাপীর রাজনৈতিক থানা শাখার জামায়াতের আমীর আব্দুল গণির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আব্দুল গণি ছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- সেক্রেটারি ফুলু মিয়া, সদস্য আবু রায়হান ও হারুন অর রশীদ।

ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর একদল নেতা-কর্মী আমীর আব্দুল গণির বাড়িতে গোপন বৈঠক করছিলেন- খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

 “অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনটি বড় ছোরা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।