কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কক্সবাজারের স্থানীয় এক ছাত্রলীগ নেতা হত্যামামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ওরফে মিসকিন (৩৪) কক্সবাজার শহরের টেকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবুল হোসেন জানান, শুক্রবার রাতে শহরের টেকপাড়ার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৭ সালে কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ নুরকে গুলি করে হত্যার বিচারে ২০১২ সালে আব্দুর রহিম ওরফে মিসকিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
