মাংসের কৌটায় ইয়াবা, যুবক আটক
কক্সবাজার বিমানবন্দর থেকে সাড়ে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
ওই সময় বিমানবন্দরে ঢাকাগামী যাত্রীদের লাগেজ ও মালপত্র স্ক্যানিং করার সময় এক যাত্রীর ব্যাগে রাখা মাংসের কৌটায় ৪ হাজার ৬ শত ইয়াবা ট্যাবলেট ধরা পড়ে।
পরে ওই মাংসের কৌটার মালিক নজিবুল ইসলামকে আটক করে পুলিশ কক্সবাজার সদর থানায় সোপর্দ করেছে।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান এসপি শ্যামল কুমার।
