২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই অপহরণকারীর তথ্যে মিলল স্কুলছাত্রের লাশ

চট্টগ্রামে অপহরণকারী সন্দেহে আটক দুজনের স্বীকারোক্তি অনুযায়ী মিরসরাই উপজেলা থেকে নিখোঁজ এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

জোরারগঞ্জ থানার এএসআই হুমায়ুন কবির জানান, শুক্রবার সকালে জোরারগঞ্জের করের হাট ইউনিয়নের কয়লা গ্রামের পাহাড়ের প্রায় ২০০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত ফারহান সাকিব (১৫) ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের নাসির আহাম্মদের ছেলে। জোরাগঞ্জ জে বি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।  

শহীদুল ও রুবেল নামে আটক ওই দুজনের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

গত ৪ জুন থেকে সাকিব নিখোঁজ বলে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়।

জিডির পর থেকে তদন্ত শুরুর এক পর্যায়ে শহীদুল ও রুবেলকে আটক করা হয় বলে এসআই হামিদ

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পাহাড়ের পাদদেশ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

“অপহরণকারীরা গলাকেটে সাবিককে হত্যা করে লাশটি পাহাড়ের নিচে ফেলে দেয়।”

তবে, কী কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে বিস্তারিত জানাননি এসআই হামিদ।