২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মিনিবাস চাপায় পথচারী নিহত

নীলফামারীর ডিমলা উপজেলায় মিনিবাস চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দর খড়িবাড়ি হ্যালিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলাম (৩০) ওই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে ডিমলা থানার ওসি রুহুল আমীন খান জানান, সকালে হ্যালিপ্যাড এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সহিদুল।

এ সময় সৈয়দপুরগামী ইএ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী মিনিবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর চালক বাসটি ডিমলা ফিলিং স্টেশনে রেখে পালিয়ে গেছে।

পুলিশ সহিদুলের লাশ উদ্ধার এবং ফিলিং স্টেশনে থাকা বাসটি আটক করে থানায় নিয়ে এসেছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।