২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় নারী শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় বাসের চাপায় নিহত হয়েছেন এক নারী পোশাক শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 11:50 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইপিজেডের ফ্রি-পোর্ট এলাকায় সিটি সার্ভিসের একটি বাস তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাধা দাশ (২২) দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান ইয়ংওয়ানের শ্রমিক।

তার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে। স্বামী বজ্রচন্দ্র দাশকে নিয়ে তিনি ফ্রি-পোর্ট এলাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রি-পোর্ট এলাকায় রাস্তা পার হওয়ার সিটি সার্ভিসের ১০ নম্বর বাস রাধা দাশকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।