২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মালিকদের পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে শ্রমিকরা

শেরপুরের বাস-কোচ মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শ্রমিক নেতাদের একাংশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 11:31 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

বৃহস্পতিবার রাতে শহরের নবীনগর বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা ধর্মঘটের কারণে যাত্রী দুর্ভোগের জন্য মালিক সমিতিকে দায়ী করেন।

বুধবার থেকে শেরপুরের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাস-কোচ চলাচল বন্ধ রয়েছে।

কতিপয় শ্রমিক নেতার চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে বাস-কোচ মালিক সমিতি এ ধর্মঘট ডাকে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মস্তু, সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান, শ্রমিক নেতা মজিবর রহমান, বাস মালিক ইকরামুল হক, নবীনগরের বাসিন্দা আনোয়ারুল হাসান উৎপল, হাজী দুলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে পাল্টা চাঁদাবাজি, পরিবহন সেক্টরে নৈরাজ্য, অরাজকতা, নাশকতা সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগ আনেন।

তারা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু ও সম্পাদক সাইফুল ইসলাম স্বপনের পদত্যাগ দাবি করেন।

শ্রমিক নেতা গোলাম মোস্তফাকে হয়রানিরও সমালোচনা করেন।

সাধারণ বাস মালিকরা বর্তমান সভাপতি ও সম্পাদকের হাতে জিম্মি বলে দাবি করেন বক্তারা।